শিক্ষাঙ্গণ :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০ ডিসেম্বরের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েটের ভাইস চ্যান্সেলর ড. মো: জাহাঙ্গীর আলম বরাবর রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় সমাবর্তন অনুষ্ঠানটি অনিবার্য কারণ:বশত স্থগিত করতে বলা হয়।
পরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনের স্টিয়ারিং কমিটির সভায় সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।পরবর্তীতে পুন:নির্ধারিত তারিখ যথাসময়ে অবহিত করা হবে ।
সমাবর্তন স্থগিত হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া সমাবর্তন অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd/convocation2015) এ জানা যাবে অথবা রজিস্ট্রার কার্যালয়ের ‘সমাবর্তন হেল্প ডেস্ক’-এ যোগাযোগ করার জন্য সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুরোধ করা হয়েছে।
