মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ

0

সিটিনিউজবিডি :: আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। বুধবার প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে সারাদেশে মেয়র পদে মনোনয়ন দেয়া শেষ হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর।

এ বছরই প্রথমবারের মতো পৌর মেয়র পদে দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেবেন প্রার্থীরা। নির্ধারিত প্রতীকের মধ্যে চল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১২টি প্রতীক নির্ধারণ করে কমিশন। ঘোষিত তফসিন অনুযায়ী ২৩৬টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে আগামী ৩০ ডিসেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.