হত্যার ২ দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

0

চট্রগ্রাম অফিস :: নিখোঁজের দু’দিন পর চট্টগ্রামের আনোয়ারা থানার বরুমছড়া এলাকায় মোহসেন আউলিয়া খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শিশুর নাম মোঃ সজল খান সাগর (১১)। সে পশ্চিম বরুমছড়া এলাকার আবদুস সবুরের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট সাগর। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার পিএসসি পরীক্ষা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল বলে জানা যায়।

আনোয়ারা থানার সহকারি উপ-পরিদর্শক নুরুল করিম বলেন, মোহসেন আউলিয়া খালের নলিদিয়া নামক স্থান থেকে সাগরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার পর লাশ খালে ফেলা দেয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা তিন বন্ধুর সাথে খেলা নিয়ে সাগরের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে তারা শিশুটিকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় সাগরের বন্ধু মোঃ মুছাকে (১৫) আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে ।

এ ঘটনায় সংস্লিষ্ট আইনে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.