আজকের সুর্যোদয়ের সাংবাদিক জুবায়ের সিদ্দিকীর জামিন লাভ

0

গোলাম সরওয়ার :    আজকের সুর্যোদয়ের সহকারী সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, মানবাদিকার সাংবাদিক গ্রুপের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জুবায়ের সিদ্দিকী গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম সিএমএম আদালতে দায়েরকৃত একটি মানহানীকর মামলায় আত্বসমর্পন করে জামিন লাভ করেছেন। উল্লেখ্য আজকের সুর্যোদয়ে গত ১৩-১৯ সংখ্যায় দৃষ্টিপাত কলামে একজন মুক্তিযোদ্ধার প্রবন্ধ প্রকাশিত হয়। উক্ত প্রবন্ধে অসন্তুষ্ট হয়ে জনৈক ইদ্রিস চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা করেন। কলামটির লেখক তার প্রবন্ধটি সরাসরি ঢাকায় প্রেরন করেন। চট্টগ্রাম অফিস বিষয়টি অবগত ছিল না এবং লেখকের সাথে কোন যোগাযোগ না থাকা সত্বেও বাদী চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকীকে দুই নম্বর আসামী করে হয়রানীমুলক মামলা দায়ের করে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক জুবায়ের সিদ্দিকী আদালতে আত্বসমর্পন করলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।

আদালতে বিবাদী জুবায়ের সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করেন বিশিষ্ট আইনজীবি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তাঁকে সহায়তা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এড. আল মামুন করিম (মামুন)। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সাবেক পিপি প্রশাসনিক ট্রাইব্যুনালের এডভোকেট সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু, দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, আজকের সুর্যোদয়ের ষ্টাফ রিপোর্টার গোলাম সরওয়ার ও সজল চক্রবর্ত্তী। আদালতের এই মামলার ব্যাপারে আইনগতভাবে আইনজীবিগন সহায়তা প্রদান করেন।

 এ ছাড়াও উপস্থিত ছিলেন আদালতের ক্লার্ক এসোসিয়েশনের সাধারন সম্পাদক বিমল চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, ৩৫নং বক্সীরহাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আলম (শান্তি)। এদিকে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে এই হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। সাংবদিক জুবায়ের সিদ্দিকী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাসান ফেরদৌস ও সাবেক সাধারন সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দারকে সর্বাত্ত্বক সহযোগিতা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.