প্রেস রিলিজ:: হাজীপাড়া হজরত ছিদ্দিকে আকবর (রাঃ) তাহফিজুল কুরআন একাডেমীর ১ম বর্ষপূর্তি,দোয়া মাহফিল ও সম্বর্ধনা বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে ৭ই ডিসেম্বর সোমবার বাদ মাগরিবে অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ্ব নাজমুল হক ডিউক।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপ্যাল হজরতুল আল্লামা জনাব মৌলানা আবদুল হালিম,বিশিষ্ট সমাজসেবক জনাব আবদুল নাসের সাজ্জাদ,জনাব আব্দুল মনির।
এতে আরোও বক্তব্য রাখেন সিংগাপুর ব্যাংকক মার্কেট কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জামান,সাধারন সম্পাদক মামুনুর রশিদ,মুবিনুল হক,শহিদুল হক,শিক্ষক হাফেজ মৌলানা হাছান আলী,হাফেজ মৌলানা তানজিল,মাস্টার সাইফুল ইসলাম, হাফেজ আবদুল গফুর প্রমুখ।
নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব নাজমুল হক ডিউক সাহেব কে একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। নাতে রাসুল(দঃ) ও কোরান তেলওয়াত করেন একাডেমীর ছাত্রবৃন্দ যথাক্রমে রাকিব বিন মুনির,আজহার,আবদুল হান্নান,আল আমিন,ইলমাম,মারুফ,শাওয়াল,করিম,মেহেদি,আশরাফ,রাফায়েত ও রাফি। দেশওদশের মঙল কামনায় মাহফিলে দোয়া কামনা করা হয়।
