শিক্ষাঙ্গণ ডেস্ক :: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ২০১৬ সালের স্প্রিং সেমিস্টারের এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে সন্ধ্যা ছয়টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া পরদিন শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে গ্র্যাজুয়েশন কোর্সের ভর্তি পরীক্ষা।
এ বিষয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, প্রতিবছরই আমরা ভর্তি পরীক্ষা নেই। অনেক ছেলেমেয়ে সেখানে অংশগ্রহণ করে। কিন্তু গতানুগতিক ধারার বাইরে আন্তর্জাতিক মানের পড়ালেখার সঙ্গে যারা নিজেদের গড়ে তুলতে চায় কেবলমাত্র তারাই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়।
তিনি বলেন, নগরীর খুলশীর নাসিরাবাদে নির্মিত হচ্ছে ইডিইউর নিজস্ব ক্যাম্পাস। এর ফলে গুনগত শিক্ষার যে ধারা বজায় রাখতে আমরা কাজ করছি তা অনেকাংশ নিশ্চিত হবে।
একইসঙ্গে অভিভাবকদের মধ্যেও উচ্চশিক্ষা নিয়ে আস্থার জায়গা তৈরি হবে।
ইডিইউ কর্তৃপক্ষ জানায়, দুটি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী আবেদন ফরম সংগ্রহ করেছে। যার মধ্যে রয়েছে বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট www.eastdelta.edu.bd থেকে স্প্রিং সেমিস্টারের দুটো ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে। সব ধরনের তথ্যের জন্য ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২, ০৩১-২৫৫৮৬৪৫-৬ ও ০৩১-২৫১৪৪৪১-৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
