প্রেস বিজ্ঞপ্তি :: ১৩ ডিসেম্বর রবিবার মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, সিটি কর্পোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান। নাগরিক সেবাপ্রাপ্তির ক্ষেত্রে নগরবাসী যাতে কোন ধরনের হয়রানির শিকার না হন সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। তাদের ভালমন্দ সবই কর্মকর্তা-কর্মচারীদের কর্মকান্ডের উপর নির্ভর করে। তিনি সকলকে স্ব-স্ব ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
মতবিনিময় সভায় কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ সলিমউল্লাহ, মো. সাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসি, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এয়াকুব নবী, আনোয়ার হোছাইন, মো. রফিকুল ইসলাম, মাহফুজুল হক, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সমাজ কল্যাণ কর্মকর্তা আশেক রসুল চৌধুরী টিপু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, মো. আবু ছালেহ, কামরুল ইসলাম, শামসুল হুদা সিদ্দিকী, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
