চসিক’র ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

0

চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এর নেতৃত্বে মহানগর এলাকায় ১৩ ডিসেম্বর ২০১৫ খ্রি.রবিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও এলাকায় খোলা, পোকাযুক্ত, কবুতরের বিষ্টা মিশ্রিত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে গম দিয়ে আটা ও ময়দা প্রস্তুত করার দায়ে শাহ আরজু ফ্লাওয়ার মিলকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং একই অভিযানে অক্সিজেন মোড় এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর ময়লাযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত করার দায়ে বাগদাদ ফুডস কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সহ সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ, বায়েজিদ বোস্তামী থানা ও সি.এম.পি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.