চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিসারীঘাট মেরিনার্স রোড এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ও ১লাখ ১০ হাজার নগদ টাকাসহ এক সাংবাদিক এবং তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের একটি টিম ।
সোমবার দুপুর ১২ টার দিকে তাদের আটক করা হয় ।আটককৃতরা হলেন – মো. সেলিম ((৩২) এবং তার স্ত্রী মুন্নি আক্তার।
আটক সেলিম বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি’র কক্সবাজার প্রতিনিধি বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পলিচালক মো. আলী আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ফিসারীঘাট মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে সেলিম এবং তার স্ত্রীকে ৪০ হাজার ইয়াবা ও ১ লাখ ১০ হাজার নগদ টাকাসহ আটক করা হয়।
তারা একটি মাইক্রোবাসযোগে কক্সবাজার চট্টগ্রাম শহর হয়ে ঢাকা যাচ্ছিলেন। ইয়াবা ট্যাবলেটগুলো ওই মাইক্রোবাসে করে ঢাকায় পাচারের সময় তাদের দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহিম খান ।
আলী আসলাম আরো বলেন, সেলিম নিজেকে সাংবাদিক পরিচয় দিলে তা নিশ্চিত হওয়ার জন্য কক্সবাজার এলাকায় খবর নিয়ে আমরা নিশ্চিত হয়েছি তিনি জিটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আটক দম্পতিকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা ।
