প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ১৪ ডিসেম্বর ২০১৫ খ্রি.সোমবার, সকালে সিটি কর্পোরেশনের সাগরিকায় অবস্থিত সাগরিকা ষ্টোর, এসফল্ট প্লান্ট, ষ্টোর ও গাড়ী মেরামত ওয়ার্কসপ সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবা মূলক প্রতিষ্ঠান, নাগরিক সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভারপ্রাপ্ত মেয়র গাড়ী মেরামত, কন্টেইনার মেরামত সহ যাবতীয় মেরামত কাজে গতিশীলতা আনায়ন করে কর্পোরেশনের সেবা নিশ্চিত করা এবং সকল ধরনের মালামালের ক্ষেত্রে গুনগত মান অক্ষুন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন জেসি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকী, উপ-সহকারী সামসুজ্জামান সেলিম, রাসেল হারুন তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
