চট্রগ্রাম অফিস :: ১৪ ডিসেম্বর ২০১৫ খ্রি. সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র সাথে তাঁর দপ্তরে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।
টিভি ক্যামেরা সাংবাদিক’রা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। টিভি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র ক্যামেরা পার্সন শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর ক্যামেরা পার্সন শামসুল আলম বাবু, সহ সাধারণ সম্পাদক ও এস এ টিভির ক্যামেরা পার্সন অমিত দাশ, অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন দিপঙ্কর দাশ বাবু, দপ্তর সম্পাদক ও চ্যানেল নাইন এর ক্যামেরা পার্সন বিপ্লব মজুমদার, নির্বাহী সদস্য ও আর টিভি’র ক্যামেরা পার্সন এমরাউল কায়েস মিটু,সাবেক সহ সভাপতি ও এটি এন বাংলার ক্যামেরা পার্সন মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মাছরাঙ্গা টিভি’র ক্যামেরা পার্সন রবিউল হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাছরাঙ্গা টিভি’র ক্যামেরা পার্সন সনজিব দে বাবু, একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন বাবুন পাল, যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন সঞ্জয় মল্লিক, বিজয় টিভি’র ক্যামেরা পার্সন এনামুল হক মিন্টু, একুশে টিভি’র ক্যামেরা পার্সন ইমরুল কায়েস ইমু প্রমূখ উপস্থিত ছিলেন।
