মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি

0

বিনোদন ডেস্ক : মা হতে চান বলিউড অভিনেত্রী সানি লিওন। পারিবারিক চাপে তার এই রকম সিদান্ত বলে তিনি জানান।

সানির ভাষায়, ‘অনেক দিন ধরে ভাবছি মা হব। তবে কাজের ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছে না। গত সপ্তাহে আমার শাশুড়ি অভিযোগের সুরে জানান, তিনি এবার নাতি-নাতনির মুখ দেখতে যান। এ নিয়ে আমি ও ড্যানিয়েল ওয়েবার ( সানির স্বামী) ভাবছি। সন্তান নেওয়ার জন্য সেরা সময়টা বের করার চেষ্টা করছি।’

ড্যানিয়েলের সঙ্গে দীর্ঘ দিন সংসার করা প্রসঙ্গে সাবেক এই পর্নস্টার বলেন, ‘ও আমার সেরা বন্ধু। আমরা একসঙ্গে সুসময় ও দুঃসময় কাটিয়েছি। আমি সর্বদা সব বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে পারি। ও সব সময় আমার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।’

বলিউডে সানি এখন অন্যতম ব্যস্ত অভিনেত্রী। এখন তার হাতে অনেক সিনেমার অভিনয়ের প্রস্তাব। সানি নাকি এখন এসব নিয়ে ভাবছেন না। আপাতত তিনি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.