বিনোদন, চট্রগ্রাম :: ‘নচিকেতা লাইভ ইন চিটাগাং’ শিরোনামে এ কনসার্টে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। ২৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্রগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভক্তদের গানে গানে মাতাবেন নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম, ও ডাক্তার খ্যাত এ শিল্পী।
মনোমুগ্ধকর পরিবেশনা আরও গাইবেন সারে-গামা-পা খ্যাত আইকন ব্যান্ডের প্রমীলা শিল্পী মাধুরীমা বাসু। অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিসা। রেড ভেলভেট ইভেন্টস আয়োজিত এ কনসার্টে সহযোগী হিসেবে আছে রয়েল টাইগার এনার্জি ড্রিংকস ও বেঙ্গল গ্রপ।
কনসার্টের টিকেটের মূল্য ৮০০ টাকা ও ১২’শ টাকা। টিকেট পাওয়া যাচ্ছে চট্রগ্রাম প্রেসক্লাবের বাতিঘর, স্যানমার ওশান সিটি’র নেক্সাস কমিউনিকেশন ও ইফতি মিউজিক, প্রবর্তক মোড়ের কোকোলোকো, ইকুইটি সেন্টারিয়াম এর হাবিব তাজকিরাস, জামালখানের মাইলস্টোন ও অনলাইনে সিটিজিশপ থেকে।
