চট্রগ্রাম অফিস :: নগরীর বাকলিয়া থানা এলাকায় এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে রাজাখালী বেড়িবাধে
মোজাহেরুল উলুম মাদরাসার কলোনীর একটি কক্ষ থেকে আকলিমা আক্তার নামের এই নারীর লাশ উদ্ধার করা হয়। সে এই কক্ষের বাসিন্দা ছিলো।পুলিশ জানায়, উদ্ধারের সময় গলায় কাপড় পেচানো মৃতদেহটি সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো। সে অাত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের নাম আকলিমা আক্তার (২১) সেভোলা জেলার লালমোহন থানার ধরিয়া নগর এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে বলে জানা গেছে । সে নগরীর একটি গার্মেন্টসে চাকরি করতো ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর জানান, বাকলিয়া থানার রাজাখালী বেড়িবাধ মোজাহেরুল উলুম মাদরাসার কলোনীর ৭ নং রুমে ভাড়ায় থাকতো আকলিমা আক্তার । সে নগরীর একটি গার্মেন্টেসে চাকরি করতো । বৃহস্পতিবার রাতে একই কক্ষের বাসিন্দা অপর গার্মেন্টস কর্মীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
মৃতদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, কি কারণে এই গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, উল্লেখ করেন তিনি।
