বিনোদন ডেস্ক : বলিউডের অ্যাকশন ফিল্ম ‘ধুম’- এর নতুন কিস্তির কাজ শুরু হল বেশ ঘটা করেই। শোনা যাচ্ছে, এবারের পর্বে খলনায়ক হিসেবে ফিরতে পারেন হৃত্বিক রোশান আর সাথে থাকতে পারেন জুনিয়র বচ্চনকে সঙ্গ দিতে অমিতাভ বচ্চন।
১৭ ডিসেম্বর টুইটারে ‘ধুম’ সিরিজের নতুন পর্ব নিয়ে একটি ভিডিও পোস্ট করে ইয়াশ রাজ ফিল্মস। ২ মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে ধুম সিরিজের তিনটি সিনেমার চুম্বক অংশগুলো তুলে ধরা হয়।
ওদিকে ‘ধুম ফোর’- এর কাজ শুরু হওয়ার অনেক আগে থেকেই সিনেমাটি ঘিরে নানা জল্পনা কল্পনা চলছিল। খলনায়ক হিসেবে প্রথমে শাহরুখ খান এবং পরে সালমান খানের অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছিল।
গোয়েন্দা কর্মকর্তা জয় দিকশিতের চরিত্রে অভিষেক বচ্চন থাকছেন বরাবরের মতোই। শোনা যাচ্ছে এবারের পর্বে তাকে সাহায্য করতে দেখা যাবে অমিতাভ বাচ্চনকে।
সূত্রে মতে এটা সত্যি যে অমিতাভ এবং হৃত্বিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতারা।
‘ধুম’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৪ সালে, এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, এশা দেওল, অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং রিমি সেন।
এই সিরিজের শেষ সিনেমা ‘ধুম থ্রি’তে অভিনয় করেন আমির খান এবং ক্যাটরিনা কাইফ, যা মুক্তি পায় ২০১৩ সালে।
