সুয়ারেজ-মেসি-নেইমারে বার্সার শিরোপা জয়

0

স্পোর্টস ডেস্ক :: লুইস সুয়ারেজের জোড়া ও লিওনেল মেসির গোলে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জিতলো বার্সেলোনা। আজ সন্ধ্যায় জাপানের বন্দর নগরী ইয়োকোহামায় অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে উড়িয়ে দেয় লুইস এনরিকের শিষ্যরা। এরআগে ২০০৯ও ২০১১ সালে ক্লাব বিশ্বকাপ ঘরে তুলেছিল বার্সেলোনা।

নিশান স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপিয়ে রাখে বার্সেলোনা। অবশ্য গোল পেতে একটু দেরি হচ্ছিলো। বেশ ক’য়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ৩৬ মিনিটে দানি আলভেসের ক্রস থেকে বার্সেলোনাকে এগিয়ে নেন লিওনেল মেসি।

বিরতির ৪ মিনিটের মাথায়ই ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সার্জিও বুসকুয়েটের দারুণ পাস থেকে গোলটি করেন তিনি।৬৮ মিনিটে এই সুয়ারেজের কল্যাণেই তৃতীয় গোলটি পায় বার্সা। এ গোলে দারুণ অবদান ছিল নেইমারের। এ ব্রাজিলিয়ানের মাপা ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.