নৌকার সমর্থনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গণসংযোগ

0

সিটিনিউজবিডি :: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ বলেছেন গণতন্ত্রের নামে বিগত সময়ে দেশে বিএনপি জামাত পেট্টোল বোমায় শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় বানচাল করতে হরতাল-অবরোধে নামে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য দেশ-বিদেশে অনেক চক্রান্ত করেছে।

এর জবাব আগামী ৩০ শে ডিসেম্বর দেশের বিভিন্ন পৌরসভার নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীদের ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করে বুঝিয়ে দিবে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোন জঙ্গিবাদ ও মৌলবাদের স্থান হবে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ আজ ২৮ ডিসেম্বর সকালে নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকার মুরাদিঘোনা, মুরাদনগর, গোচরা, চৌমুহনী, ঘাট চেক, শান্তি নিকেতন, রাউজান পৌরসভা জলিলনগর বাস স্টেশন, সত্তারহাট, গহিরা এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেবাশীষ পালিত ও শাহজাহান সিকদারের সমর্থনে গণসংযোগকালে নেতৃবৃন্দ এ সব কথা বলেন।4f9dff77-00f2-43ce-9e66-8b94d14da64c

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ উপস্থিত পৌরসভাবাসী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের পৌরসভা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অনেক ভেবে চিন্তে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেবাশীষ পালিত ও শাহজাহান সিকদারকে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। পৌরসভা এলাকাকে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও অসা¤প্রদায়িক, সাংস্কৃতিক বান্ধব পৌরসভা গড়ে তুলতে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। দুই উপজেলার পৌরসভার নির্বাচনী এলাকায় গণসংযেগকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, রাঙ্গুনীয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খান, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফায়েল আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, লিটন রায় চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী খোরশেদ আলম, সংস্কৃতিকর্মী আশুতোষ দে, রুবেল চৌধুরী, সাইফুদ্দিন মোহাম্মদ কাজল, নুরুল আমিন টিটু, শওকত আলী, জয়নাল আবেদীন, সাজু দাশ, আবদুর রহমান, সজল দাশ, তন্ময় বড়–য়া, আবদুল আজিজ, আবু ছালেহ, নাছির উদ্দিন, গোলাম মোস্তফা, দিদারুল আলম, আইয়ুব আলী, ইসকান্দর মির্জা, একরামুল হক, স্বপন চৌধুরী, সৌরভ বিশ্বাস প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.