বিনোদন ডেস্ক :: বলিউড তারকা সানি লিওনের সঙ্গে ছবি তুলতে আপত্তি প্রিয়াঙ্কা চোপড়ার। ‘স্টার গিল্ড অ্যাওয়ার্ডস ২০১৫’ অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে ছবি তুলতে আপত্তি জানান প্রিয়াঙ্কা। কিন্তু কেন গুগুল সার্চের শীর্ষ তারকার সঙ্গে ছবি তুলতে আপত্তি প্রিয়াঙ্কার?
এই প্রশ্নের উত্তরে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সানিকে ওইদিন দুর্দান্ত লাগছিল, ওর পাশে নিজেকে খারাপ লাগবে বলেই মনে হয়েছিল।’
জবাবে সানিও টুইটারে লিখেন, ‘ডার্লিং, আমিও তোমাকে নিয়ে এমনটাই ভাবি।’
ভারতীয় গণমাধ্যম সূ্ত্রে জানা গেছে, ‘স্টার গিল্ড অ্যাওয়ার্ডস ২০১৫-এর রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও সানিকে একসঙ্গে চিত্রশিকারিরা ঘিরে ধরে। এ সময় চিত্রশিকারিদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলেন, ‘আরে, ওর সঙ্গে ছবি তুলো না।’
পরে অবশ্য ঠিকই ছবি তুলেছেন। তবে বলিউড পাড়ায় এরই মধ্যে খবর রটে যায় সানির সঙ্গে ছবি তুলতে চান না প্রিয়াঙ্কা। সেই ভুল ভাঙাতেই টুইট করেন এই তারকা।
