বিনোদন ডেস্ক :: গত বছরের জন্মদিন বেশ আনন্দে কেটে ছিল হৃদয় খানের। কারণ সঙ্গে ছিল প্রিয় মানুষটি । সুজানা জাফরের সঙ্গে তার জন্মদিনের সেই ছবিগুলো রীতিমত ভাইরাল হয়েছিলো। এর মধ্যে হৃদয়-সুজানার বিয়ে বিচ্ছেদের খবরও অজানা নেই কারও। রোববার (৩ জানুয়ারি) কেমন কাটছে জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্মদিন?
হৃদয় জানান, জন্মদিনে বিভিন্ন টিভি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। নিজের মতো করেই কাটছে দিনটা। ঘটা করে কোনো আয়োজন রাখা হয়নি। বিকেল থেকে তিনি সময় দেবেন পরিবারের সদস্যদের। এর মধ্যে একাধিকবার তাকে কাটতে হবে জন্মদিনের কেক।
এদিকে গত বছরের ৩১ ডিসেম্বর ইউটিউবে এসেছে হৃদয়ের নতুন একটি গান। এটি থাকছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিতে। এই গানে ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। তার সঙ্গে আছেন বিদ্যা সিনহা সাহা মিম। হৃদয় জানান, ‘এক ঝলকে’ শিরোনামের গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করছেন। ফলে মিলছে ইতিবাচক সাড়া।
