অমিতাভের আফসোস!

0

বিনোদন ডেস্ক :: ইশ! অমিতাভ বচ্চন যদি তরুণ বয়সে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, কঙ্গনা রনৌতের মতো এখনকার সুন্দরী অভিনেত্রী পেতেন! একথা ভাবলেই আফসোসে পুড়ে মরেন বিগ বি।

শনিবার (২ জানুয়ারি) অমিতাভের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, যেসব অভিনেত্রী এখন বলিউড শাসন করছেন, তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে কি-না। বলিউডের এই মহাতারকা উত্তরে বলেন, ‘অসম প্রেম নিয়ে ‘নিঃশব্দ’ ছবিতে কাজ করে ব্যর্থ হয়েছি। ষাটোর্ধ্ব একজন বৃদ্ধের সঙ্গে অষ্টাদশীর প্রেম দর্শকরা নিতে পারেনি।’

রামগোপাল ভার্মার ‘নিঃশব্দ’ (২০০৭) ছবিতে জিয়া খানের সঙ্গে প্রেমের অভিনয় করেছেন অমিতাভ। তখন তার বয়স ৬৫ বছর। আর জিয়ার বয়স ছিলো মাত্র ১৯ বছর।

৭৩ বছর বয়সী অমিতাভ আরও বলেন, ‘নতুন প্রজন্মের কারও প্রেমিক চরিত্রে কাজ করবো না। সে সময় ফুরিয়ে গেছে। তবে আফসোস হয়, তরুণ বয়সে যদি এই সুন্দরীরা থাকতো! এখন আর তা হওয়ার নয়। এজন্য এখন চরিত্রকেই গুরুত্ব দিচ্ছি।’

হাঁটুর বয়সী অভিনেত্রীদের মধ্যে টাবু (চিনি কম), রানী মুখার্জি (ব্ল্যাক), রাবিনা ট্যান্ডন ও চার্মি কৌরকে (বুড্ডা হোগা তেরা বাপ) দেখা গেছে অমিতাভ বচ্চনের প্রেমিকার ভূমিকায়। এর মধ্যে সঞ্জয়লীলা বানসালির ছবিটিতে রানীর সঙ্গে তার চুম্বন দৃশ্যও ছিলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.