আবারো দর্শক পর্দায় আদিত্য সঙ্গে শ্রদ্ধা কাপুর

0

বিনোদন ডেস্ক : মনি রত্মমের তামিল সিনেমা ওকে কানমানি হিন্দিতে পুনর্নিমাণ করবেন করন জোহর। আর সে সুবাদে আবারো দর্শক পর্দায় দেখার সুযোগ পাবেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুর জুটিকে। আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয় ওকে কানমানি।

তাই এবার হিন্দি সিনেমার দর্শকদের জন্য আদি এবং তারার প্রেমকাহিনী পর্দায় আনবেন করন জোহর। আর এ যুগের তরুণ-তরুণীর প্রেম ও সম্পর্কের সমীকরণের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে আশিকি টু সিনেমায় অনবদ্য রসায়ন দেখানো আদিত্য এবং শ্রদ্ধাকে বেছে নেয়ার কথা টুইট করে জানিয়েছেন করন নিজেই।

করন লেখেন, মনি রত্মমের ভালোবাসার ফসলকে নতুন করে নির্মাণ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। ধার্মা প্রোডাকশন্সের ব্যানারে এটি পরিচালনা করবেন শাদ আলি। কিছুক্ষণ পরে নিজেই টুইট করে জানান, এতে নায়ক নায়িকা হিসেবে থাকবেন আদিত্য এবং শ্রদ্ধা। সাথিয়া এবং বান্টি অর বাবলি খ্যাত পরিচালক শাদ আলির পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করবেন কারন নিজে।

তামিল সিনেমার জগতে গেল বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার মধ্যে অন্যতম ছিল ওকে কানমানি। ওকে কানমানির মতোই এর রিমেইকেও সংগীতায়োজনে জুটি বাঁধবেন সুরকার এ আর রহমান এবং গীতিকার গুলজার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.