স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি মিশন। শুক্রবার বিকেল তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিরুদ্ধে গত নভেম্বরের সিরিজে ইনজুরির কারণে খেলতে না পারলেও এবারের সিরিজে আছেন সৌম্য সরকার। ফলে তামিম ইকবালের সঙ্গে ওপেনে তাকেই যেতে পারে।
অন্যদিকে, দলের নতুন মুখ নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী ও আবু হায়দারের রনিরাও একাদেশ জায়গা পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকবেন। ক্রিকইনফো সূত্র অনুযায়ী আগামীকালের ম্যাচের সম্ভাব্য একাদশ পাঠকদের জন্য তুলে ধরা হল।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): চামু চিবাবা, হ্যামিলটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), সেন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), লুকে জংউই, গ্রায়েম ক্রেমার, টেন্ডাই চিসোরো, নেভিল মাদজিভা।
