চট্রগ্রাম অফিস : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে ছাত্র-শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল হককে আবারও আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয় । তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক ।এ নিয়ে তাকে কারাফটক থেকে তিন বার আটক করা হলো ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ২০১৪ সালে জামায়াত-শিবিরের নাশকতার একটি মামলায় শিবির নেতা এনামুল হককে আটক করা হয়েছে।
গত ২২ জুলাই ও ১০ ডিসেম্বরও একইভাবে জামিনে ছাড়া পেয়ে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশ আটক করেছিল তাকে।
গত ২০ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়া এলাকা থেকে চট্টগ্রামের তেল স্থাপনা পদ্মা, মেঘনা ও যমুনা উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে এনামুলকে গ্রেফতার করেছিল পুলিশ।
