আদালতে বিএনপি নেতাদের হাজিরা

0

চট্রগ্রাম অফিস : আকবর শাহ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক ডা: শাহাদত হোসেনসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার তারা এই মামলায় চট্টগ্রাম আদালত ভবনে বিশেষ ট্রাইব্যুনালে হাজির হন।

ডা: শাহদাতের আইনজীবি এডভোকেট মফিজুল হক ভ’ইয়া জানান, “হাজিরা শেষে ট্রাইব্যুনালের বিচারক চট্টগ্রাম মহানগর দায়েরা জজ মোহাম্মদ শাহেনুর এই মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে পত্রিকায় গণ বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর এডভোটেক ফখরুদ্দিন জানিয়েছেন, মামলার ৬০জন আসামীর মধ্যে শাহাদাত হোসেনসহ ১৭জন আদালতে হাজিরা দিয়েছেন, পলাতক আট আসামীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

হাজির না হওয়া বেশ কয়েকজন আদালতের কাছে সময় প্রার্থনা করেছে, উল্লেখ করেন এডভোকেট ফখরুদ্দিন। গত ২০১৩ সালের ১২নভেম্বর মাসে আকবর শাহ থানা এলাকায় গাড়ী ভাংচূর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.