জামায়াতের ১৪ নেতাকর্মী আটক, লিফলেট-টাকা উদ্ধার

0

সিটিনিউজবিডি : হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমান (৬০) ও জেলার আরো ১৩ শীর্ষ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রচুর লিফলেট ও লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের মুখলেছুরের রহমানের নিজ বাড়ি থেকে সবাইকে আটক করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, সকালে আটকরা জামায়াতের ‍আমির মুখলেছুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের মধ্যে উপজেলা পর্যায়ের আমিররাও রয়েছেন। তবে অন্যদের পরিচয় জানাতে পারেননি তিনি। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.