ভীষণ চটেছেন সানি লিওন

0

বিনোদন ডেস্ক : করো সঙ্গে তুলনা করা মানুষের একটি সহজাত প্রবণতা।তবে অনেকে আবার এর প্রচণ্ডবিরোধীও।এমনই একজন হচ্ছেন সানি লিওন। ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করায় সানি ভীষণ চটে গিয়েছেন।প্রকাশ্যে তিনি বলেছেন,অন্য কারো সঙ্গে আমাকে তুলনা করা হবে কেন।

ক্যাটরিনা কইফের থেকেও বেশি ‘হট’ সানি লিওন-পরিচালক মিলাপ জাভেরির এ হেন তুলনা শুনে বেশ রেগেই গেলেন সানি। তিনি বলেছেন, কোনও নায়িকার সঙ্গে তাঁর তুলনা কেন করা হবে? তাও আবার প্রকাশ্যে? বিষয়টা ঠিক কী?

সম্প্রতি এক সাক্ষাত্কারে ‘মস্তিজাদে’র পরিচালক মিলাপ জাভেরি বলেন, ওই ছবিতে সানিকে ক্যাটরিনা কইফের থেকেও বেশি ‘হট’ লেগেছে। এ কথা শুনেই ক্ষিপ্ত হন সানি। তবে ক্যামেরার সামনে সে রাগ তিনি প্রকাশ করেননি। বরং হাসিমুখে বলেছেন, ‘‘ক্যাটরিনা বলিউডের অন্যতম ভাল মানুষ। আর মিলাপের বক্তব্য আমি প্রশংসা হিসেবেই নিলাম…।’’

যদিও অফ ক্যামেরা নিজের ঘনিষ্ঠ মহলে মিলাপের এই আচরণের জন্য বেশ বিরক্ত নায়িকা। তিনি মনে করেন, সকলেই স্বতন্ত্র। তাই কারও সঙ্গেই তুলনা চলে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.