স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ২৫ সদস্যের দলে জায়গা হয়নি পেসার রুবেল হোসেনের। দলে নতুন মুখ হিসেবে অলরাউন্ডার আরিফুল হককে নেওয়া হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি খুলনায় ও ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রাথমিক দলের ক্রিকেটারদের অংশ নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
চোটের কারণে গত জুলাইয়ের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় দ্বিতীয়দফা চোটে পড়েছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে সিলেটের পক্ষে ছয়টি ম্যাচ খেলে তৃতীয়দফায় চোটে পড়ে ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরে রয়েছেন রুবেল।
আর নতুন ডাক পাওয়া আরিফুল হক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন।
প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলী।
