অতিথিদের আপ্যায়নে ব্রেড পুডিং

0

রান্নাঘর : বাসায় অতিথিদের আপ্যায়নের জন্য রয়েছে ঝাল মিষ্টি নানা পদের খাবার। তেমনি আয়োজনের মাঝে মনকাড়া স্বাদের ব্রেড পুডিং আকর্ষণের অন্যতম নাস্তা। ছোটদের সঙ্গে বড়রাও থাকে ব্রেড পুডিং এর স্বাদে মাতোয়ারা। তাই জেনে নিন এই পছন্দের খাবারটা বাড়িতে তৈরি করতে আপনার যা যা লাগবে।

প্রয়োজনীয় দ্রব্য : কন্ডেন্সড মিল্ক ২০০ গ্রাম, দুধ ২ কাপ, পাউরুটি ৬ পিস, ডিম ২ টি, বাটার ২৫ গ্রাম, কিসমিস ৫০ গ্রাম, জায়ফল গুঁড়া ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন: প্রথমেই ওভেন ১৬০ ডিগ্রী সেন্টিগ্রেডে প্রি হিট করতে দিন। এরপর পাউরুটিগুলোর চারপাশ থেকে শক্ত অংশ ফেলে দিতে হবে। এবার রুটির দুইপাশে বাটার লাগিয়ে কোণাকুণি করে কেটে নিন। এরপর একটি বেকিং মোল্ডে পাউরুটি স্লাইসগুলো সাজিয়ে নিন কয়েকটি লেয়ারে। প্রতিটি লেয়ারে কিশমিশ দিতে হবে। অপর একটি বাটিতে কন্ডেন্সড মিল্ক, ফেটানো ডিম, দুধ ও জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর বেকিং মোল্ডে সাজানো পাউরুটির উপর মিশ্রণটি ঢেলে দিন। ৩০ থেকে ৪০ মিনিট কিংবা ব্রেডের ওপর গোল্ডেন ব্রাউন রঙ ধারণ করা পর্যন্ত বেক করে নিন। এরপর বের করে ঠাণ্ডা করে বা নিজের পছন্দে কেটে পরিবেশ করুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.