ঢাকা মাতাবেন পপ গায়িকা জোস স্টোন

0

বিনোদন : গ্ল্যামি এবং ব্রিট পুরস্কার জয়ী ইংলিশ পপ গায়িকা জোস স্টোন আগামী মাসে ঢাকা আসছেন। আগামী ২০ ফেব্রুয়ারি তিনি পপ রিপাবলিক ফেস্টিবলের লাইভস্কয়ার এন্টারটেইনমেন্টে হয়ে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন।

সারা বিশে^ স্টোনের প্রায় এক কোটি ২০ লাখের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। মাইক জাগার, ডেভ স্টুয়ার্ট, ড্যামিয়ান ম্যারলে এবং এ আর রহমানের মতো সংগীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন স্টোন। ব্রিটেনের অনুর্ধ্ব ৩০ বছর বয়সী পপ সংগীত শিল্পীদের মধ্যে সেরা পাঁচ জনের তালিকায় রয়েছেন তিনি।

পপ রিপাবলিকের সারা বিশ্বে পপ সংগীত ছড়িয়ে দেয়ার প্রচারণার অংশ হিসেবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে। বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে পারফর্ম করবেন ব্রিটিশ এই গায়িকা।

১৯ ফেব্রুয়ারি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন স্টোন। অনুষ্ঠানের টিকিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.thepoprepublic.com.

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.