দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৫

0

আন্তর্জাতিক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের কাছে একটি চীনা জেলেনৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (২৭ জানুয়ারি) দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের কাছে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। একজন ব্যক্তি তা দেখে চারজনকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃতদের মধ্যে থেকেই একজনের মৃত্যু হয়।

নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

উল্লেখ্য, ২০১৪ সালে একই স্থানে একটি ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.