জয় দিয়ে শুভ সূচনা পাকিস্তান যুবদলের

0

খেলাধুলা: অনেকটা দূর্বল প্রতিপক্ষ আফগানিস্তান যুবদলের বিপক্ষে ৬ উইকেটে সহজ নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে পাকিস্তান। অনুর্ধ্ব ১৯ যুববিশ্বকাপের বি গ্রুপের তৃতীয় ম্যাচে এ জয় পেয়েছে তারা। অবশ্য টুর্নামেন্টে এটা তাদের প্রথম জয়।

বৃহস্পতিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এ খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলো পাক যুব অধিনায়ক। প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ পেয়ে অনেকটা ব্যাটিং ব্যার্থতায় এদিন ভালো স্কোর দাঁড় করাতে পারেনি আফগান যুবারা। ৪১.২ ওভার খেলে তারা সব কয়টি উইকেট হারিয়ে রান করেছিল ১২৬। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছে তারিক। যা টপকাতে ৪ টি উইকেট খোয়াতে হয়েছে পাক যুবাদের। তবে ১১১ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায় তারা। ১২৭ রানে টার্গেটে শেষ সময় বাউন্ডারি হাকিয়ে রান করে ১২৯। ফলে আফগানদের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভসূচনা করেছে তারা।

পাকিস্তান যুবদলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেছেন জিসান মালিক। অপরাজিত ২৮ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাক যুবদলের অলরাউন্ডার হাসান মহসিন। এছাড়া মুহাম্মাদ উমার করেছেন ২৫। আফগানদের পক্ষে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.