জামিন নামঞ্জুর, এ্যানি কারাগারে

0

সিটিনিউজবিডি: নাশকতার ৯ মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করে এ্যানি তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। এই আদালতে বিকেল পৌনে ৩টায় পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মোট আট মামলার শুনানি হয়।

এ ছাড়া সূত্রাপুর থানায় দায়ের করা এক মামলার শুনানি হয় ঢাকা মহানগর হাকিম ইউনূস খানের আদালতে।উভয় আদালত শুনানি শেষে এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালে পল্টন থানায় নাশকতার অভিযোগে সাত মামলা, একই বছর মতিঝিল থানার এক মামলা দায়ের করা হয়। ২০১৩ সালে সূত্রাপুর থানায় একই অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়। এ্যানির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.