তাহসানের সঙ্গী সুজানা

0

সিটিনিউজবিডিঃ আর মাত্র কটা দিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো ইউটিউবে প্রকাশিত হতে যাচ্ছেন ‘তাই তোমাকে’ শিরোনামের নতুন একটি নাটক। এতে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গী হয়েছেন সুজানা।

নাটকের গল্পে দেখা যাবে, দেশের জনপ্রিয় একজন নায়িকা মনীষার হবু স্বামী সানিয়াত। ঘটনাচক্রে মনীষার সদ্য কেনা ফ্ল্যাটের ইন্টরিয়রের কাজ করতে আসেন ডিজাইনার ইরা। যার সঙ্গে হবু স্বামী সানিয়াতের এক সময় প্রেম ছিলো। এতে সানিয়াত চরিত্রে দেখা যাবে তাহসানকে। এছাড়া ইরা চরিত্রে সুজানা এবং মনীষা চরিত্রে অভিনয় করেছেন হিরা।

‘তাই তোমাকে’ নাটকে ‘ভালোবাসার মানে’ শিরোনামে একটি থিম সং রয়েছে। সাজিদ সরকারের সঙ্গীতায়োজনে এতে কণ্ঠও দিয়েছেন তাহসান।

কাইনেটিক নেটওয়ার্কের প্রযোজনায় এবং মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত ‘তাই তোমাকে’ নাটকটি আসছে ভালোবাসা দিবসের দিন ইউটিউবে মুক্তি দেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.