সিটিনিউজবিডিঃ মেকাপ শব্দটি এখন নিখুঁত এক শিল্পের নাম। এই মেকাপের মাধ্যমেই বিশ্ব চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন বেশ ধারন করেন। বিশেষ করে যখন বিশ্বখ্যাত কোনো মানুষের আত্মজীবনী সিনেমায় কেউ অভিনয় করেন, তখন চরিত্রের প্রয়োজনে অভিনয় শিল্পীকে মেকাপ নিতেই হয়। সেই মেকাপ পাল্টে দেয় শিল্পীর চেহেরা। সিনেমায় মেকাপ নিয়ে অন্য বেশ ধারণ করা বলিউডের তিন জনপ্রিয় অভিনয় শিল্পীকে দেখে নেয়া যেতে পারে:
বহু বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে নাম কুড়িয়েছেন ঋশি কাপুর। এবার পুরো ভিন্ন লুকে হাজির হতে যাচ্ছেন ভার্সেটাইল অভিনেতা তিনি। সদ্য প্রকাশ হয়েছে আসন্ন ছবি ‘কাপুর এন্ড সন্স’ ছবিতে তার লুক। আর নতুন ছবিতে তার বেশ ধারনটি রীতিমত বলিউডে হইচই ফেলে দিয়েছে। কারণ এই ছবিতে অভিনয় করতে যেয়ে তিনি এমন কস্টিউমে হাজির হলেন যে তাকে কেউ চিনতেই পারছে না। সম্প্রতি ছবির প্রযোজক করন যোহর টুইটে ঋশি কাপুরের নতুন লুকটি প্রকাশ করেন।
২০০৯ সালে আর বাল্কির ছবি ‘পা’-তে অভিনয় করেন অমিতাভ বচ্চন। ছবিতে মেকাপের বদৌলতে এমন মেকাপ তিনি নিয়েছিলেন যে তাকে কেউ প্রথমে খুব একটা চিনতেই পারেনি। ছবিতে তিনি অভিনয় করেছিলেন তারই পুত্র অভিষেকের ছেলের চরিত্রে:
বলিউডের বাদশাহ তিনি। গেল বছরের নভেম্বরে পঞ্চাশ বছরে পা রাখলেন এই তারকা অভিনেতা। বর্তমানে ব্যস্ত আছেন দুটি ছবির কাজ নিয়ে। একটি ছবির নাম রইস, এবং অন্যটি ফ্যান। ফ্যান ছবিটি মূলত তার বাস্তব জীবনে তারকা খ্যাতিকে কেন্দ্র করেই নির্মিত। তবে ছবিতে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। ছবিতে সৌরভ নামের চরিত্রে যে শাহরুখ অভিনয় করছেন তাতে একেবারেই ভিন্ন লুকে হাজির হচ্ছেন তিনি।
