স্ত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে, যুবকের দণ্ড

0

সিটিনিউজবিডি : কুমিল্লার হোমনায় পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিনা অনুমতিতে প্রবেশের দায়ে মো. সাগর নামের এক যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকালে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল এ দণ্ড দেন। সাগর তিতাস উপজেলার বাতাকান্দি ঐচারচর গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাগর পরীক্ষা শুরুর আগে তার পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখে পড়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.