প্রবাসী সাংবাদিক মোর্শেদ রানা সাংবাদিকতায় অবদানের জন্য সংবর্ধিত

0

রোমেল রহমান  :  আজকের সূর্যোদয় ও সিটিনিউজবিডি এর সৌদি আরবের ব্যুরো প্রধান মোর্শেদ রানাকে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংবর্ধিত করে গত ৯ ফেব্রুয়ারী চট্টগ্রাম অফিসে ক্রেষ্ট প্রদান করেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী এবং ফুলের শুভেচ্ছা জানান সিটিনিউজবিডি এর নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার। এসময় উপস্থিত ছিলেন সিটিনিউজের আইটি ইঞ্জিনিয়ার সোহেল রানা, জুয়েল মল্লিক, জিল্লুর রহমান ও ফটোসাংবাদিক মোহাম্মদ হানিফ।প্রবাসী সাংবাদিক মোর্শেদ রানা সাংবাদিকতায় অবদানের জন্য সংবর্ধিত

আরো উপস্থিত ছিলেন আমিরাতের প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস.এম. রফিকুল ইসলাম ও সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ইমরান চৌধুরী উপস্থিত ছিলেন। আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও সিটিনিউজবিডি এর সম্পাদক জুবায়ের সিদ্দিকী বলেন, আধুনিক যুগ হলো তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়নের যুগ। এই যুগের প্রধান বাহন হলো সংবাদপত্র। এমাধ্যম ছাড়া কোন সভ্য মানুষই চলতে পারে না। বার্তা সম্পাদক ও প্রকাশক গোলাম সরওয়ার বলেন, প্রবাসী সাংবাদিকদের মধ্যে মোর্শেদরানা একজন নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক।বস্তুনিষ্ট সংবাদের জন্য সিটিনিউজবিডি প্রবাসী, মফস্বল ও নগরে কর্মরত সাংবাদিকদের পুরস্কৃত করবে সব সময়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.