মুক্তিযোদ্ধা শমশের আলম চৌধুরীর ইন্তেকাল,উখিয়ায় জানাযা সম্পন্ন

0

শহিদুল ইসলাম, উখিয়া  : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তি যুদ্ধের সংগঠক রত্নাপালং ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ২য় বিশ্ব যুদ্ধের সৈনিক শমসের আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি……রাজেউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
গত ৭ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্থ সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার রাত ২.৩০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কক্সবাজার জেলার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকাল ৫টায় উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ইমামতি করেন, পীরে কামেল আলীম উদ্দিন সাহেব। জানাজার পূর্বে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ একেএম আহমদ হোসাইন, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুন সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও মরহুমের ছেলে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম রিয়াজ, সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া, উখিয়া থানার ওসি হাবিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তাফা কামাল, মাহাবুবুল আলম মুকুল, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনূছ বাঙালি, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, এডঃ নুরুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক ২নং রত্নাপালং ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাবেক রাজাপালং ইউপি চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী, কক্সবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম মাহাবু, আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন, নুরুল হুদা, উখিয়া কৃষকলীগ সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আছহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমূখ। এর আগে বীর মুক্তিযোদ্ধা শমশের আলম চৌধুরী রাষ্ট্রীয় ভাবে গাড অব অনার প্রদান করেন। পরে মরহুমের লাশ রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া (দরগাহ মোরা) কেন্দ্রীয় জামে মসজিদের কবর স্থানে দাফন করা হয়।
বর্ণাঢ্য জীবনী :
সে ১৯২০ সালে উখিয়ার উপজেলার রতœাপালং ইউনিয়নের মাতাব্বরপাড়া এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা-মরহুম হাকিম আলী চৌধুরী, মাতা-আমেনা খাতুন। রতœাপালং ইউনিয়নের কোটবাজার এমই স্কুল হতে প্রাথমিক শিক্ষা শুরু হয়ে তৎকালীন বৃটিশ আমলে কক্সবাজারস্থ উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাশ (বর্তমান এসএসসি) করেন। তখনকার সময়ে জেলায় আর কোন উচ্চ শিক্ষা প্রতিষ্টান না থাকায় তিনি বেশিদুর এগোতে পারেনি।
বৃটিশ শাসনামলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে তিনি চৌকস সামরিক প্রশিক্ষক এবং সিনগ্যালকোরে কর্মরত ছিলেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষ হওয়ার পর তিনি চাকুরী ছেড়ে দেয়। পাকিন্তান সরকারের আমলে সে বৃহত্তর চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬২ থেকে ১৯৮৮সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বিশেষ করে ১৯৭১সালে আগ মুহুর্ত থেকে সক্রিয় ভাবে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে এক ইতিহাস রচয়িত করেন।
উখিয়ার শমসের আলম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, কক্সবাজারের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শমসের আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.