মরহুম সিরাজুল হক মিয়া’র সমাধিতে সিটি মেয়রের পক্ষে শ্রদ্ধা নিবেদন

0

 চট্টগ্রাম :  চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সিরাজুল হক মিয়া’র ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চৈতন্যগলিস্থ মরহুমের কবরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহাপাঠ ও মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করা হয়।১০ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি. বুধবার, সকালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।  এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, এইচ এম সোহেল, নাজমুল হক ডিউক, এস এম এরশাদুল্লাহ, গোলাম মোহাম্মদ জোবায়ের, শাহেদ ইকবাল বাবু, মো, জহুরুল আলম জসিম সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.