শাফায়াত সিদ্দিকীর স্মরণ সভায় ২১ ব্যক্তিকে সম্মাননা

0

চট্টগ্রাম অফিস : খাদ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, এক সময় খাদ্য ঘাটতি ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য বড় সমস্যা ছিল। আর এখন অতিরিক্ত খাদ্য সংরক্ষণ নিয়ে হিমসিম খেতে হচ্ছে।

বিগত ৪০ বছরে বাংলাদেশের অনেক বড় অর্জনের কথা গর্ব করে বলা যায় উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে বড় দাগে যে উন্নতি হয়েছে তার একটি হলো- কৃষি এবং অপরটি নারী শিক্ষা।

শনিবার বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান।

ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, প্রিন্সিপাল শাফায়াত আহামাদ সিদ্দিকী আজীবন শিক্ষা বিতরণ করে গেছেন। তিনি ছিলেন আলোকিত মানুষ। ধর্মভীরু ছিলেন তবে তিনি ধর্মান্ধ ছিলেন না।

ট্রাস্টের সভাপতি প্রফেসর হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দোহা, আগ্রাবাদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক রাফিয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন। গুণীজনের মধ্যে বক্তব্য রাখেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফসিউল আলম, ইউএসটিসি’র ডিন প্রফেসর ড. আহম্মদ নবী, এডভোকেট রেহানা কবির রানু ও আইসিএবি’র সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান।

স্মরণ সভায় শিক্ষা, শিল্প, পেশা, প্রশাসন ও সংগঠন এই পাঁচ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ গুণীজনকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন- শিক্ষায় ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফসিউলআলম, ইউএসটিসি’র ডিন প্রফেসর আহাম্মদ নবী, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল মোক্তাদীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হারুন অর রশিদ, পটিয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোশারফ হোসেন, কক্সবাজার সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর প্রিয়বর্ধন বড়ুয়া, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, রামগঞ্জ মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোজাম্মেল হক, চাঁদপুর গল্লাক আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম।

শিল্প ক্ষেত্রে সম্মাননাপ্রাপ্তরা হলেন- এ কে খান গ্রুপের চেয়ারম্যান এ কে শামছুদ্দিন খান, আরএম গ্রুপের চেয়ারম্যান মাজহারুল হক মনসুর, আর্ক সী ফুডস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্যাহ, এলায়েন্স গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

পেশায় সম্মাননাপ্রাপ্তরা হলেন- আইসিএবি’র সাবেক সভাপতি এম শওকত হোসেন, আইসিএমএবি’র সাবেক সভাপতি মোজাফফর আহামদ, আইসিএবি’র সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান, নবাব আব্দুল মালেক জুট মিলস’র পরিচালক (অর্থ) শামছুল হুদা, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সালামত উল্লাহ, ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক মো. রুহুল আমিন। প্রশাসনে বিইউবিটি’র সাবেক সচিব ও চেয়ারম্যান এ এম এম সরওয়ার কামাল ও দক্ষ সংগঠকের সম্মাননা পেয়েছেন প্রিন্সিপাল শাফায়াত আহমাদ সিদ্দিকী মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়াজের রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.