ভালবাসা দিবসে ফুল বিতরণ করছে পুলিশ

0

রুমেল রহমান, চট্টগ্রাম : “ঘৃনা নয়, ভালবাসা” এই বার্তা নিয়ে বিশ্ব ভালবাসা দিবসে নগরবাসীর মধ্যে ফুল বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গাড়ি থামিয়ে তল্লাশির সময় চালক কিংবা যাত্রীর হাতে তুলে দিচ্ছে লাল গোলাপ। থানায় ব্যস্ত ডিউটি অফিসার। তারপরও সাধারণ মানুষ থানায় ঢোকার সঙ্গে তুলে দিচ্ছেন লাল গোলাপ। পুলিশের হাতে ফুল আর মুখে ‘শুভ ভালোবাসা দিবস’ শুনে অনেকেই বিস্মিত হচ্ছেন।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সকালে চট্টগ্রাম নগীরর বিভিন্ন জায়গায় ভালোবাসার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন পুলিশ কর্তারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহা: আবদুল জলিল মন্ডল, বিপিএম মহোদয়ের নেতৃত্বে ভালবাসার নিদর্শন স্বরূপ নগরবাসীর মধ্যে ফুল বিতরণ করা হয়। নগরীর প্রত্যেক থানায় আগত লোকদের ও পথচারীদের মাঝে ফুল বিতরণ করা হয়। হিংসা, বিদ্বেষ, ঘৃনা ভুলে গিয়ে সবার প্রতি সবার ভালবাসার বন্ধন সৃষ্টির আহ্বান জানান নগর পুলিশ কমিশনার। তিনি বলেন, এই নিদর্শন নগরবাসী পুলিশকে আরও কাছের বন্ধু হিসেবে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.