বন্ধুকে হারিয়ে হাতির গাড়ি ভাংচুর

0

আন্তর্জাতিক ডেস্ক,সিটিনিউজবিডিঃ বন্ধুকে হারানোর দুঃখে চীনের বণ্য প্রাণি সংরক্ষণ কেন্দ্রের হাতিটি প্রায় পাগলই হয়ে পড়েছিল। তাই তো সে ওই এলাকা সংলগ্ন সড়কে দণ্ডায়মান গাড়িগুলোর ওপর হামলে পড়ে এবং ভাংচুর করতে শুরু করে। ওই হাতির তাণ্ডবে ১২টিরও বেশি গাড়ি নষ্ট হয়েছে।

গত শুক্রবার এ ঘটনা ঘটেছে চীনের ইউনান প্রদেশের জিশুয়াংবান্না এলাকার এক সংরক্ষণ কেন্দ্রে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি এক হস্তিনীর ওপর দখল নেয়াকে কেন্দ্র করে অন্য এক মর্দা হাতির সঙ্গে লড়াইয়ে মারা যায় তার বন্ধুটি। বন্ধুকে হারানোর কষ্টে সে বন থেকে বেরিয়ে আসে এবং সড়কে থাকা গাড়িরগুলোর ওপর হামলা চালায়।

তবে এ ঘটনায় কোনো পর্যটক আহত হয়নি। নতুন বছরের ছুটির দিন হওয়ায় সেদিন ওই সংরক্ষণ কেন্দ্রে প্রচুর লোক সমাগম হয়েছিল। প্রায় ২০ মিনিট ধরে চলে ওই হাতির তাণ্ডব। এরপরই তাকে রিজার্ভে ফিরিয়ে নেয়া হয়। তবে এ ঘটনায় উপস্থিত পর্যটকদের বেশ উৎফুল্লই দেখায়। তারা নিজেদের সেলফোনে সমানে সেই গাড়ি ভাংচুরের ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। ওই হাতির হামলায় সবমিলিয়ে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ক্ষতিগ্রস্ত গাড়িমালিকদের ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা দিয়েছে সরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.