পতেঙ্গায় ১০ গুনীজন কে সংবর্ধনা

0

নিজস্ব প্রতিবেদক : জ্ঞানী ও গুনীদের সম্মান করলে কদর বাড়বেই এবং সমাজ আলোকিত হয়ে উন্নতির শিকড়ে পৌছাতে এগিয়ে যাবে দেশ । আর এর জন্য ভবিষ্যৎ প্রজন্মদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে । পতেঙ্গায় ১০ গুনীজন কে সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মোঃ জয়নাল আবেদীন।

সম্প্রতি পতেঙ্গা আইডিয়াল ট্রাষ্ট ও কলেজ পর্ষদের উদ্যোগে নগরীর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এই গুনি সংবর্ধনা প্রদান করা হয় বলে উদযাপন কমিটির আহবায়হ ওমর ফারুখ জয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ।

সংবির্ধত ব্যাক্তিরা হলেন- চিকিৎসায় (চক্ষু বিশেষজ্ঞ) ডাঃ মোজাম্মেল হক শারীফি,শিক্ষায়- (থানা শিক্ষা অফিসার)এস.আর রাসেদ, আইন ও মানবাধিকার সেবায়-ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খান,সমাজ সেবায়-ইসমাইল সওদাগর,মোঃ মহসিন,মোঃ জাহাঙ্গীর আলম,সাহাবুদ্দিন চৌধুরী,হাজ্বী মোঃ রিদয়ানুল হক,মুহাঃ জাহিদুর রহমান এবং মিজানুর রহমান ।

অনুষ্টানে ১০ গুনি কে সম্মান সূচক ক্রেস্ট-মানপত্র ও ফুলেল মাল্য এবং উপহার প্রদাণ করে সংবির্ধত করা হয় ।সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন –ট্রাষ্টের চেয়ারম্যান এস.এম. দিদারুল আলম,বিশেষ অতিথি ছিলেন- এডভোকেট সিরাজুল ইসলাম, চিটাগাং আইডিয়াল স্কুলের সভাপতি ডাঃ মো. শাহজাহান আলী, সি .আর.উই”র সহ-সাংগঠনিক সম্পাদক-মুঃবাবুল হোসন বাবলা,শিক্ষীকা-আশ্রাফুনাœহার,আয়শা খানম মুক্তা সহ গন্যমান্য ব্যক্তি বর্গ । সংবর্ধনা সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.