কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও কক্সবাজার সিটি কলেজ এর সহযোগিতায় ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়াঅনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রয়ারী কক্সবাজার সিটি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এর পরিচালক,(অপারেশন ও মেইটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ এবং সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিন অং।
উক্ত ভূমিকম্প মোকাবেলার পূর্বপ্রস্তুতি , ভূমিকম্পের সময় করণীয় ও ভূমিকম্পের পরবর্র্তী করণীয় বিষয়ে মহড়া প্রদর্শিত হয়।
উক্ত মহড়া অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক সমাপনী বক্তব্যে কক্সবাজারের বিগত দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মী , কমিউনিটি স্চ্ছোসেবকদের কার্যকরী ভুমিকার প্রসংশনীয় উদ্যোগের পাশাপাশি তাদের কার্যক্রমের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
মহড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, এমএমসি’র সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্কাউটস দল, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সিবিও প্রতিনিধি, কমিউনিটি স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে অতিথি বৃন্দরা মহড়া কার্যক্রম ও ভূমিকম্পের পরবর্তী করণীয় বিষয়ে মহড়া প্রর্দশনী ঘুরে ঘুরে দেখেন ।
