চট্টগ্রামে অভিযানে গ্রেপ্তার শতাধিক

0

চট্টগ্রাম,সিটিনিউজবিডিঃ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৮৯ ও নিয়মিত মামলার ১২ আসামিসহ মোট ১০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সীতাকুণ্ড উপজেলা থেকে ৪০, ফটিকছড়ি ২৭, ভুজপুর থেকে ৮০, জোরারগঞ্জ থেকে ২২ চোলাই মদ ও হাটহাজারী ও সীতাকুণ্ড থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.