ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

0

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়েবসাইট হ্যাক করা হয়েছে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের(জেএনউ) কেন্দ্রীয় গ্রন্থাগারের । গত মঙ্গলবার সন্ধ্যায় ‘ব্ল্যাক ড্রাগন’ নামের একটি হ্যাকার গ্রুপ সাইটটি হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতের পর থেকে ওয়েবসাইটটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে এনডিটিভি।

এই হ্যাকার গ্রুপটির বিরুদ্ধে ভারতে বিভিন্ন ধরণের সাইবার হামলার অভিযোগ রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি ছিল ভারতের পার্লামেন্টে হামলার দায়ে দোষী সাব্যস্ত আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানোর বর্ষপূর্তি। এদিন নেহেরু বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে স্লোগান দেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় আপত্তি জানিয়ে বসন্ত কুঞ্জ থানায় ভারতীয় দ্ণ্ডবিধি ১২৪ ও ১২০ ধারায় মামলা দায়ের করেন বিজেপি নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপি। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য যে, জেএনউ কেন্দ্রীয় গ্রন্থাগারের ওয়েবসাইট থেকে ৭২ টি অনলাইন ডাটাবেজে প্রবেশ করা যেত। শুধু তাই নয় তাতে আরো ছিল গ্রন্থাগারের কেটালগ, ২০ হাজার গবেষনামূলক ইলেকট্রনিক থিসিস, সংবাদমাধ্যমগুলোর আট লাখ ডিজিটাল ক্লিপস, দুই হাজার তিন’শ ই-সংবাদপত্র, দুইলাখ ই-বই এবং সমগ্র ই-পত্রিকার তথ্যাদি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.