চট্টগ্রামে বিভিন্ন মামলার ১০৫ জন আসামি গ্রেপ্তার

0

চট্টগ্রাম : পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলার ১০৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৯৭ ও নিয়মিত মামলার ৮ আসামিসহ মোট ১০৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বাঁশখালি উপজেলা থেকে ১২ লিটার চোলাই মদ ও সাতকানিয়া থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.