ঢাকা : সিলেটে এক সভায় বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফখরুলের নাশকতার তিনটি মামলায় জামিনের বিষয়ে এক আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ফখরুলের কাছে ব্যাখা জানতে চান।
ওই সভায় সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
