নাইক্ষ্যংছড়ির সীমান্তে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক

0

শহিদুল ইসলাম, উখিয়া  : উখিয়ার পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুমস্থ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর সন্নিকটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিবি) মিয়ানমারের সাথে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১টা ৪৫মিনিট পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার মোঃ হাবিবুল করিম বিজিবিএম। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ১৫ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মং মং খিন।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্ণেল আনিসুর রহমান পিএসসি, লেঃ কর্ণেল হাসান মোরশেদ, ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার, লেঃ কর্ণেল এ আর এম নাসির উদ্দিন একরাম, লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ, লেঃ কর্ণেল শফিউল আজম পারভেজ, মেজর মাহাবুব সাবের, মেজর মোঃ আমিনুল ইসলাম। উভয় দেশের সৌজন্যে সাক্ষাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবৈধভাবে মিয়ানমার নাগরিদের অনুপ্রবেশ, ইয়াবা, মাদকদ্রব্য ও চোরাচালান বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সীমান্তে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক বা সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। যৌথ টহল, বন্ধুত্বমূলক খেলাধুলার আয়োজন করা এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়। অত্যন্ত সৌর্হাদ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুতি হয়। কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, বৈঠকের সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.