চট্টগ্রাম : মানব সেবায় অবদানের জন্য Mother Teresa International Award পেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। Mother Teresa International Award Comittee-২০১৬ সনে ২০ জনকে এ Award প্রদান করছে। মাদার তেরেসা আন্তর্জাতিক এওয়ার্ড ৩০ জানুয়ারী ২০১৬ খ্রি. শনিবার কোলকাতা’র সল্টলেক ইষ্টার্ণ জোন কালচারাল সেন্টার অডিটরিয়ামে প্রদান করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন রাষ্ট্রিয় কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে Mother Teresa International Award গ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী ১৮ফেব্রুয়ারি ২০১৬ খ্রি. দুপুরে Mother Teresa International Award টি নগর ভবনে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নিকট হস্তান্তর করেন।
এ বিভাগের আরও খবর
