বিনোদন: শহিদ ভক্তদের জন্য সুখবর। খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা। টাইটমস অফ ইন্ডিয়ার দেওয়া এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
তবে খবরটি সত্য না মিথ্যা তা এখনও জানা যায়নি। কারণ এ বিষয়ে আনুষ্ঠানিভাবে কোনো ঘোষণা দেননি শহিদ-মীরা। গত বছরের ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েন শহিদ কাপুর ও দিল্লির মেয়ে মীরা রাজপুত।
৩৪ বছর বয়সী এই অভিনেতা এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘উড়তা পাঞ্জাব’-এর দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী আলিয়া ভাট, কারিনা কাপুর খান। ১৭ জুলাই মুক্তি পাবে এটি।
